প্রকাশিত: ৫৫ মিনিট আগে, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ
পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বাংলাদেশ পবিত্র মক্কা আল-মুকাররমা এবং সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানগুলোর মর্যাদার প্রতি গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে এসব পবিত্র স্থান সুরক্ষা ও নিরাপত্তায় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ।
বাংলাদেশ জোর দিয়ে বলেছে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষা সব সময় পূর্ণাঙ্গভাবে সম্মান ও নিশ্চিত করতে হবে।
সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার মক্কার দক্ষিণে একটি ড্রোন শনাক্ত ও ধ্বংস করা হয়। জোটের দাবি, ড্রোনটি মক্কার নিয়ন্ত্রিত আকাশসীমায় প্রবেশের চেষ্টা করেছিল। ইয়েমেনের হুথিরা অবশ্য মক্কাকে লক্ষ্য করার অভিযোগ অস্বীকার করেছে।
মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগের প্রেক্ষাপটে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশ ও সংগঠন প্রতিক্রিয়া জানিয়েছে। তবে হামলার লক্ষ্য ও দায় কার—এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যে পার্থক্য রয়েছে।
মন্তব্য করুন