প্রকাশিত: ৪৬ মিনিট আগে, ০৯:২৩ এ এম
অনলাইন সংস্করণ
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের বডিগার্ডের এক ভক্তকে ধাক্কা দেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি মুম্বাইয়ে আলিয়ার আসন্ন সিনেমা ‘ডোন্ট বি শাই’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠান শেষে ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
অনুষ্ঠান শেষে আলিয়া বের হওয়ার সময় তাকে ঘিরে ধরেন ভক্ত-অনুরাগীরা। অনেকে অভিনেত্রীর সঙ্গে ছবি তোলার চেষ্টা করছিলেন। এ সময় এক ব্যক্তি ভিড় সরিয়ে আলিয়ার কাছে গিয়ে সেলফি তোলার চেষ্টা করেন।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, আলিয়া কয়েকজন ভক্তের সঙ্গে ছবি তুলছিলেন। এর মধ্যেই ওই ব্যক্তি তার কাছে পৌঁছানোর চেষ্টা করলে আলিয়ার বডিগার্ড দ্রুত এগিয়ে এসে তাকে সরিয়ে দেন। এ সময় ধাক্কা খেয়ে ওই ব্যক্তিকে কিছুটা পিছিয়ে যেতে দেখা যায়।
ঘটনার সময় আলিয়া নিজে ওই ভক্তের সঙ্গে দুর্ব্যবহার করেননি। তিনি অন্য অনুরাগীদের সঙ্গে ছবি তোলা অব্যাহত রাখেন এবং নিরাপত্তাকর্মীদের ভিড়ের দিকে নজর রাখতে দেখা যায়।
পরে ওই ব্যক্তি আবারও আলিয়ার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন বলে জানা গেছে। তবে নিরাপত্তারক্ষীরা তাকে আর অভিনেত্রীর কাছে যেতে দেননি।
তারকাদের ঘিরে ভক্ত-অনুরাগীদের ভিড়ের মধ্যে নিরাপত্তাকর্মীদের হস্তক্ষেপের ঘটনা নতুন নয়। আলিয়া ভাটকে ঘিরে সাম্প্রতিক এই ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
মন্তব্য করুন