তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৫৬ মিনিট আগে, ০৭:০০ পিএম

অনলাইন সংস্করণ

ব্যক্তিগত কারণ দেখিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুল করীমের পদত্যাগ

ছবি: সংগৃহীত

সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুল করীম ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। রোববার (১৬ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ২০২৬ সালের ৩০ জুলাই সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে ব্যক্তিগত কারণে বর্তমান দায়িত্ব চালিয়ে যাওয়া তার পক্ষে আর সম্ভব নয়।

এর আগে, গত ৩০ জুলাই সরকার রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ দেয়। একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পূর্বের সব নিয়োগ বাতিল করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন।

মন্তব্য করুন