মো. আবুল কাশেম লেবু

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:১২ এ এম

অনলাইন সংস্করণ

নিউইয়র্কে স্মরণকালের বৃহত্তম নামাজে জানাজা

নিউইয়র্ক সিটি’র জ‍্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত হলো কাজী আজিজুল হক খোকনের স্মরণকালের  বৃহত্তম নামাজে জানাজা। জাতি ধর্ম নির্বিশেষে সর্বস্তরের শত শত মানুষ মরহুমের জানাজায় অংশ গ্রহণ করেন।জানাজা শেষে  আজই তাঁর মরদেহ আমিরাত এয়ার লাইন্সযোগে দাফনের জন্য দেশের বাড়ি মাগুরায় প্রেরণের জন্য সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ঢাকায় ও মাগুরায় তৃতীয় দফা জানাজা শেষে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।


জানাজায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের অন্যান্য  মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, এটর্নি মঈন চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, জেবিবিএ সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ,আবদুর রহিম বাদশা, ড. মাহবুবুর রহমান টুকু,ফকরুল আলম, ফিরোজ আহম্মেদ,হোসন রানা,এম. শামসুল হক,মোহাম্মাদ আলী, আজমল হোসেন কুনু,রুহুল আমীন সিদ্দীক,কাজী কাউয়ুম, মহি উদ্দিন দেওয়ান,রিজু মুহাম্মদ,ডা. মাসুদুল হাসান,দেওয়ান কাউসার জুয়েল আহম্মেদ,হাজী এনাম,হেলাল মাহমুদ, হাসান জিলানী,রাব্বি সৈয়দ,কামরুজজামান কামরুল, কামাল ভূঁইয়া প্রমুখ।

উল্লেখ যে, গত পাঁচ দিন ধরে নিখোঁজ থাকার পর নিউইয়র্ক পুলিশ প্রশাসনের মাধ্যমে জামাইকা হাসপাতালে বেওয়ারিশ লাশের মধ‍্য তাঁকে সনাক্ত করার হয় । তাঁর আকর্ষিক ও অপ্রত্যাশিত মৃত্যুতে কমিউনিটির প্রত্যেক টি মানুষের হৃদয়ে গভীর ক্ষত তৈরি হয়েছে।সোনার হরিণ ধরার সপ্ন নিয়ে প্রায় ত্রিশ বছর যাবত কাগজপত্র বিহীন তিনি এই সিটিতে বসবাস করে আসছিলেন। মাগুরা জেলা সদরের সম্ভ্রান্ত কাজী পরিবারের সন্তান ৫৭ বছর বয়সী চিরকুমার কাজী আজিজুল হক খোকন জাতীয় শ্রমিক লীগের সভাপতি ছিলেন এবং জ‍্যাকসন হাইটস ৭৩ স্ট্রিটের  “অবকাশ” স্টোরের  ম‍্যানেজার হিসেবে কর্মরত ছিলেন । বাংলাদেশ সোসাইটি মরহুম খোকনের ফিউনারেল খরচ ও বিমানের ভাড়া সহ আনুষঙ্গিক অর্থ বহন করেছে বলে জানা গেছে।

মন্তব্য করুন