গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫ ঘন্টা আগে, ০৬:৩২ পিএম

অনলাইন সংস্করণ

গাজীপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ও ভাওয়ালগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জেসন গেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ভবানীপুর বাজারে গিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে আবু বকর সিদ্দিক অভিযোগ করেন, বিএনপি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে ভারত থেকে নিষিদ্ধ সংগঠন দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তিনি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে এসব কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান।

 

মন্তব্য করুন