আবুল কালাম খান

প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ১০:৫৭ এ এম

অনলাইন সংস্করণ

কৃষকের জীবনমান উন্নয়নে কৃষক কার্ড বিতরণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ দেশের কৃষকদের জীবনমান উন্নয়ন ও কৃষি খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকারের ‘কৃষক কার্ড’ প্রদান কর্মসূচির আওতায় গাজীপুরের কালীগঞ্জে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ হতে প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কাল্ব রিসোর্টে আয়োজিত কৃষক কার্ড প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। 
গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূইয়ার সভাপতিত্বে ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এসএম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী ও গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার) উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর বøকের ভ‚মিহীন ৩৯ জন, প্রান্তিক ৫৭১ জন, ক্ষুদ্র ৭৭০ জন, মাঝারি ৬৮ জন এবং বড় ৩জন কৃষক-কৃষানীসহ মোট ১৪৫১জনকে কৃষি কার্ড বিতরণ করা হয়। 
এসময় গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক ড. মো. আবদুল্লাহ-আল ফারুক, গাজীপুরের উপপরিচালক (স্থানীয় সরকার) আহাম্মদ হোসেন ভ‚ইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এল এ) মো. সোহেল রানা, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আল-আমিন হালদার, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান, উপজেলা বিএনপির আহŸায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিবুল হাসান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক-কৃষানী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন