প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:২৬ এ এম
অনলাইন সংস্করণ
পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার দেশী মদ ও ১০ গ্রাম গাঁজাসহ বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পানপট্টি ইউনিয়নের গ্রামর্দ্দন গ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়।
গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) মো. আ. হাকিমের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
আটকরা হলেন মো. আল আমিন মীর ও তার ছেলে মো. রাব্বি মীর। অভিযানে রাব্বি মীরের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা এবং আল আমিন মীরের বসতঘরসংলগ্ন পুকুরপাড়ের দক্ষিণ পাশে মাটির নিচ থেকে ১৩৫ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটকৃতরা দীর্ঘদিন ধরে কাঁচামাল সংগ্রহ করে দেশী মদ তৈরি করে খুচরা ও পাইকারি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে আসছিলেন।
এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ জানান, আটক দুজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন