প্রকাশিত: ৩০ সেপ্টেম্বার, ২০২৬, ১০:২৬ এ এম
অনলাইন সংস্করণ
বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট বর্তমানে ব্যস্ত তাদের আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রচারে। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এই পিরিয়ড ড্রামায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। এর মধ্যেই সোমবার (২৮ সেপ্টেম্বর) ছিল রণবীর কাপুরের জন্মদিন।
স্বামীর জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন আলিয়া ভাট। ছবিগুলোতে তাদের ব্যক্তিগত জীবনের ঘনিষ্ঠ মুহূর্ত ধরা পড়েছে। এর মধ্যে একটি ছবিতে আলিয়ার কোলে রণবীরকে দেখা যায়, যা ভক্তদের নজর কেড়েছে।
ছবিতে কালো স্লিভলেস গেঞ্জি পরা রণবীরকে ঘরের এক কোণে রাখা আর্মচেয়ারে বসে থাকা অবস্থায় দেখা যায়। তাকে পরম ভালোবাসায় জড়িয়ে ধরে আছেন আলিয়া। দুজনকেই একে অপরের দিকে তাকিয়ে খুনসুটিতে মেতে থাকতে দেখা গেছে।
ছবির ক্যাপশনে স্বামীকে উদ্দেশ করে আলিয়া লিখেছেন, ‘শুভ জন্মদিন কিউটি’।
২০২২ সালে বিয়ের পর রণবীর ও আলিয়ার ঘরে জন্ম নেয় তাদের মেয়ে রাহা। কাজের ব্যস্ততার মধ্যেও এই তারকা দম্পতি নিজেদের জন্য সময় বের করে নিচ্ছেন।
বর্তমানে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পাশাপাশি রণবীর কাপুর অভিনয় করছেন ‘রামায়ণ’ সিনেমায়। অন্যদিকে আলিয়াও নিজের অভিনয় ক্যারিয়ার নিয়ে ব্যস্ত রয়েছেন। রণবীরের জন্মদিনে আলিয়ার প্রকাশ করা ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
মন্তব্য করুন