বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:২৮ এ এম

অনলাইন সংস্করণ

কানাডার পুলিশের পোশাকে জায়েদ খান

কানাডার পুলিশের পোশাকে ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তৈরি হয়েছে নানা কৌতূহল। দেশ ছেড়ে তিনি কানাডার পুলিশ বাহিনীতে যোগ দিয়েছেন কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তবে জানা গেছে, এটি বাস্তব কোনো ঘটনা নয়; তাঁর নতুন চলচ্চিত্র ‘ভায়োলেন্স’-এর একটি দৃশ্য।

সিনেমাটিতে কানাডিয়ান পুলিশের একজন দক্ষ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন জায়েদ খান। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে কানাডায় পৌঁছে তিনি সিনেমাটির শুটিং ইউনিটে যোগ দিয়েছেন।

বর্তমানে কানাডার বিভিন্ন স্থানে সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছে। সেখানে টানা শুটিং শেষ করে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

সংশ্লিষ্ট প্রযোজনা সূত্রের দাবি, বাংলাদেশের মূলধারার কোনো চিত্রনায়কের কানাডিয়ান পুলিশের পোশাকে বড় পর্দায় হাজির হওয়ার ঘটনা এটিই প্রথম।

‘ভায়োলেন্স’ সিনেমাটি পরিচালনা করছেন কামাল হোসেন বাবর। প্রকৌশলী হাফিজুর রহমান লিটন ও সাবরিনা চৌধুরী যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছেন। এতে জায়েদ খানের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা শিরিন শীলা।

মন্তব্য করুন