প্রকাশিত: ১৭ মে, ২০২৬, ১০:১৮ এ এম
অনলাইন সংস্করণ
আসন্ন পবিত্র ঈদুল আজহার তারিখ সবার আগে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল তিউনিসিয়া ও তুরস্ক। দেশ দুটি নিশ্চিত করেছে, আগামী ২৭ মে তাদের দেশে মুসলিম বিশ্বের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব উদযাপিত হবে। উপসাগরীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে সর্বপ্রথম এই ঘোষণা দেওয়ার কৃতিত্ব পেয়েছে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া।
আরবি বর্ষপঞ্জি অনুসারে আগামীকাল সোমবার পবিত্র জিলহজ মাসের প্রথম দিন গণ্য হবে। জিলহজের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপনের রীতি অনুযায়ী হিসাব করলে আগামী ২৭ মে তারিখটি নির্ধারিত হয়েছে। উল্লেখযোগ্যভাবে, তুরস্ক চাঁদ দেখার ওপর নির্ভর না করে সম্পূর্ণ বৈজ্ঞানিক জোতির্বিজ্ঞানভিত্তিক গণনার ভিত্তিতে তাদের ধর্মীয় উৎসবের তারিখ নির্ধারণ করে থাকে।
আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) জানিয়েছে, আজ ১৭ মে থেকেই জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে টেলিস্কোপের সাহায্যে প্রথম পশ্চিমাকাশে চাঁদ দর্শনের পরিস্থিতি তৈরি হতে পারে। আইএসির জোতির্বৈজ্ঞানিক হিসাব বলছে, ২৭ মে বিশ্বের অধিকাংশ দেশেই পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রবল সম্ভাবনা রয়েছে। এখন অপেক্ষা শুধু নিজ নিজ দেশে চাঁদ দেখা সাপেক্ষে চূড়ান্ত ঘোষণার।
মন্তব্য করুন