বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৫২ মিনিট আগে, ০৬:০৮ পিএম

অনলাইন সংস্করণ

নগ্ন হয়ে বিজ্ঞাপন, আবার বিতর্কে সিডনি সুইনি

সিনেমা কিংবা ওটিটি সিরিজ নয়, এবার এক চরম ও অভিনব বিজ্ঞাপনী প্রচারণায় হাজির হয়ে বিশ্বজুড়ে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী সিডনি সুইনি। আমেরিকান নতুন স্পোর্টস ট্রেডিং ও প্রেডিকশন অ্যাপ ‘নোভিগ’-এর এক প্রচারমূলক ভিডিওতে প্রায় পুরোপুরি নগ্ন হয়ে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন ‘ইউফোরিয়া’ খ্যাত এই তারকা।

বিজ্ঞাপনটিতে সিডনি সুইনিকে বিভিন্ন খেলাধুলার সরঞ্জামের সঙ্গে উপস্থাপন করা হয়েছে। সেখানে কোথাও বাস্কেটবল ও ফুটবল দিয়ে শরীরের গোপনাঙ্গ ঢেকেছেন তিনি, আবার কোথাও ব্যবহার করেছেন হকি গোলপোস্ট, ফুটবল প্যাড, বেসবল ক্যাচারের হেলমেট কিংবা হকি গোলকিপারের মাস্ক। সুইনি কেবল এই প্রচারণাতেই অংশ নেননি, অ্যাপটির কৌশলগত অংশীদার ও শেয়ারহোল্ডার হিসেবেও যুক্ত হয়েছেন। বিজ্ঞাপনের শুরুতে বাস্কেটবল হুপের ওপর বসে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সুইনি বলেন, “ভাবছেন খেলাধুলা সম্পর্কে আপনি সব জানেন? তাহলে প্রমাণ করুন।”

এই খোলামেলা প্রচারণা নিয়ে দেওয়া এক বিবৃতিতে সিডনি সুইনি জানান, প্রচারণার ভাবনাকেন্দ্রে ছিল এক মজার আইডিয়া। অপ্রয়োজনীয় সমস্ত বাড়তি মনোযোগ বা শব্দ এড়িয়ে মানুষের দৃষ্টি পুরোপুরি খেলাধুলার প্রতি নিবদ্ধ করতেই এমন সহজ ও সাবলীল উপস্থাপনা বেছে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে ২১ বছর বা তার বেশি বয়সীদের জন্য উন্মুক্ত হওয়া এই ডিজিটাল প্ল্যাটফর্মটিতে আধুনিক শেয়ারবাজারের মতো খেলাধুলার বিভিন্ন সমীকরণ ট্রেড করা যায়।

উল্লেখ্য, বাণিজ্যিক প্রচারণায় সিডনি সুইনির এমন খোলামেলা উপস্থিতি এই প্রথম নয়। চলতি বছর তাঁর নিজস্ব অন্তর্বাস ব্র্যান্ড ‘সির্ন’ এবং গত বছর ‘আমেরিকান ইগল’-এর জিন্সের বিজ্ঞাপনে বিতর্কিত শব্দখেলার মাধ্যমে শোরগোল ফেলেছিলেন তিনি। অন্যদিকে বক্স অফিসে ‘এনিবডি বাট ইউ’ এবং ‘দ্য হাউসমেইড’-এর সাফল্যের পর বর্তমানে নেটফ্লিক্সের ‘গান্ডাম’ এবং স্টুডিওক্যানালের ‘দ্য কাস্টম অব দ্য কান্ট্রি’র মতো বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

 

মন্তব্য করুন