প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ
গাজীপুর জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, জননিরাপত্তা ও পুলিশের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
এ সময় সাংবাদিকরা গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁদের মতামত, পরামর্শ ও প্রত্যাশার কথা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন।
পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত গাজীপুর গড়ে তুলতে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন, জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি এ ক্ষেত্রে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, বিপিএমসহ গাজীপুর জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও টেলিভিশন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন