প্রকাশিত: ৭ অক্টোবার, ২০২৬, ০৯:৪২ এ এম
অনলাইন সংস্করণ
সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের মামাতো ভাই আনোয়ার হোসেন খান জ্যোতিকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জ্যোতি হরগজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঘনিষ্ঠ আত্মীয় হিসেবে স্থানীয় রাজনীতিতে তার পরিচিতি রয়েছে। তিনি হরগজ ইউনিয়নের বালুরচর এলাকার মমতাজ উদ্দিনের ছেলে।
সাটুরিয়া থানার ওসি মোশাররফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জ্যোতিকে একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন