গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:২১ পিএম

অনলাইন সংস্করণ

গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের ‘নৈরাজ্য’ প্রতিহত করার লক্ষ্যে গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইউনুছ আলী নছ মিয়ার নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে বাঘের বাজার এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ভবানীপুর ইউটার্ন ঘুরে আবার বাঘের বাজারে এসে শেষ হয়।
এ সময় মাসুদ কাইয়া, আমিনুল ইসলামসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইউনুছ আলী নছ মিয়া বলেন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু এবং গাজীপুর সদর উপজেলা বিএনপির নির্দেশনা অনুযায়ী তারা সবসময় রাজপথে ছিলেন এবং থাকবেন। কোথাও যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি না হয়, সেদিকে তারা সতর্ক রয়েছেন।

মন্তব্য করুন