বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:৩২ পিএম

অনলাইন সংস্করণ

নো-মেকআপ লুকে নুসরাত

ফ্যাশনেবল সাজ ও গ্ল্যামারাস উপস্থিতির জন্য পরিচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া এবার ভিন্ন লুকে হাজির হয়েছেন। কোনো ভারী মেকআপ ছাড়াই নিজের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করেন নুসরাত ফারিয়া। ছবিগুলোতে তার মুখে ভারী মেকআপের ছোঁয়া দেখা যায়নি। স্বাভাবিক সাজেই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী।

পোস্টের ক্যাপশনে নুসরাত লিখেছেন— ‘প্রসাধনহীন মুখ, অগোছালো চুল।’ ছবিতে শুধু ঠোঁটে লিপস্টিক এবং খানিকটা এলোমেলো চুলে দেখা যায় তাকে। পরনে ছিল স্লিভলেস পোশাক।

নুসরাতের এই নো-মেকআপ লুক প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে তা নিয়ে আলোচনা শুরু হয়। অনেক ভক্ত তার স্বাভাবিক সৌন্দর্যের প্রশংসা করেছেন।

ছবির মন্তব্যের ঘরে কেউ তাকে ‘বিউটি কুইন’, আবার কেউ ‘পুতুল নুসরাত’ বলে মন্তব্য করেছেন। তবে প্রশংসার পাশাপাশি নেটিজেনদের একাংশের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়াও এসেছে।

অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও নিয়মিত সরব থাকেন নুসরাত ফারিয়া। নতুন এই ছবিগুলোর মাধ্যমে গ্ল্যামারাস লুকের বাইরে তার স্বাভাবিক উপস্থিতিও ভক্তদের সামনে উঠে এসেছে।

মন্তব্য করুন