প্রকাশিত: ৫৪ মিনিট আগে, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে আগত ঢাকা জেলা পরিষদের প্রশাসক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহ-সভাপতি ও ঢাকা জেলা যুবদলের সভাপতি জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদের লন্ডন আগমন উপলক্ষে শুভেচ্ছা, সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করেছে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকে।
যুক্তরাজ্য বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম রিবলু।
সভায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক জনাব আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, শহিদুল ইসলাম মামুন, গুলজার আহমেদ এবং যুক্তরাজ্য যুবদলের সভাপতি জনাব আফজাল হোসেন।
এছাড়া ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী ফাহমিদা মজিদ উষা, যুগ্ম আহ্বায়ক জাহানারা আক্তার শিমলা, নাসরিন হাসান, ব্যারিস্টার মুফতি নাফিস ও ড. সাদিয়া টুম্পা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সংগঠনের সদস্য সচিব ও সাবেক ছাত্রদল নেতা মারুফ গিয়াস বাপ্পির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সংগঠনের অন্যতম সদস্য জনাব জাকির হাওলাদার। পরে সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে সংবর্ধিত অতিথি ইয়াসিন ফেরদৌস মুরাদকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানের শুরুতে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফাহমিদা মজিদ উষা। তিনি সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “সবার জন্য ঢাকা”—এই স্লোগানকে সামনে রেখে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
সভায় ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব সাইফুল ইসলাম মিরাজ, কেন্দ্রীয় কৃষক দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইব্রাহিম মিয়া, যুক্তরাজ্য বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক শিবলী শহীদ খোসনোবিশ এবং সাহিন ইসলাম সরকার।
এ সময় সদ্য ঘোষিত ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন, মো. দেলোয়ার হোসেন ও যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বিক্রমপুরী।
ফোরামের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নাঈম আহমেদ শ্যামল, বিএনপি নেতা মাকসুদুর রহমান বাবু, ওবায়দুর রহমান শিবলু, মো. রাসেল, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবু নাসের শ্যামল, হাসিবুর রহমান, মো. আব্দুর রহমান সায়েম ও সাইফুল ইসলাম সিকদারসহ অনেকে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রেজাউল করিম, সিনিয়র সদস্য নুরে আলম সোহেল, যুক্তরাজ্য যুবদলের সহ-সাধারণ সম্পাদক মনির আহমেদ, নুরুজ্জামান রাজন এবং সংগঠনের সদস্য মো. গিয়াসউদ্দিন। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ও সহযোগিতায় ছিলেন কামরুজ্জামান চৌধুরী। এছাড়া যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে ইয়াসিন ফেরদৌস মুরাদ যুক্তরাজ্যে তাকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানোর জন্য ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন।
বক্তব্যের একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নির্ধারিত বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে বলেন পৃথীবির ইতিহাসে বিরল ঘটনা ঘটতে যাচ্ছে।জিয়া পরিবারের ৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য সম্মানিত করেছে বাংলাদেশকে। তাই তিনি জিয়া পরিবারের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ২৪ সেপ্টেম্বর ২০২৬ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য অংশগ্রহণ করার জন্য নিউইয়র্কে অবস্থান করছেন।
যুক্তরাজ্যে বিএনপির আহবায়ক জনাব আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন বলে সংবর্ধিত অতিথি জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদকে ধন্যবাদ জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভাপতির সমাপনী বক্তব্যে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম রিবলু উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে তার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শুভেচ্ছা, সংবর্ধনা ও মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়। পরবর্তীতে ডিনারের মাধ্যমে নেতৃবৃন্দের পারস্পরিক মতবিনিময়, শুভেচ্ছা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
মন্তব্য করুন