বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৫৫ মিনিট আগে, ০৫:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

সমুদ্রের নীল জলে ছুটির আমেজে পারশা

নগরজীবনের ব্যস্ততা থেকে কিছুটা দূরে অবকাশ কাটাতে শ্রীলঙ্কায় অবস্থান করছেন সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী। দেশটির সমুদ্রসৈকতের নৈসর্গিক পরিবেশ উপভোগ করার পাশাপাশি ভ্রমণের নানা মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।

শেয়ার করা ছবিতে সমুদ্রের নীল জলরাশি ও ঢেউয়ের মাঝে সময় কাটাতে দেখা গেছে পারশাকে। কখনো পানিতে দাঁড়িয়ে, কখনো সৈকতের বালুচরে বসে এবং কখনো সমুদ্রের বিশালতার সামনে দাঁড়িয়ে অবকাশের সময় উপভোগ করছেন তিনি।

ছবিগুলোতে সাদা রঙের স্টাইলিশ নেটের পোশাক ও মাথায় নান্দনিক হ্যাটে দেখা গেছে পারশাকে। নীল সমুদ্র ও সাদা পোশাকের বৈপরীত্যে ছবিগুলোতে তৈরি হয়েছে আলাদা আবহ।

একটি ছবিতে দূর সমুদ্রের দিকে তাকিয়ে মৃদু হাসতে দেখা যায় এই সংগীতশিল্পীকে। আরেকটি ছবিতে সৈকতের বালুচরে বসে বালিতে ভালোবাসার চিহ্ন আঁকতে দেখা গেছে তাঁকে।

ভ্রমণের মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে প্রকাশের পর তাঁর স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ছুটির আমেজ নজর কেড়েছে ভক্ত-অনুসারীদের।

ছবিগুলোতে শ্রীলঙ্কার সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি পারশার অবকাশযাপনের নানা মুহূর্তও উঠে এসেছে। খোলা আকাশ, নীল জলরাশি ও বালুকাবেলার পরিবেশে সময় কাটাচ্ছেন তিনি।

 

মন্তব্য করুন