ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৭:২৩ পিএম

অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন ও সচেতনতা র‍্যালি

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন এবং জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টা ৪৫ মিনিটে ঝালকাঠি জেলা প্রশাসকের পেয়ারাচত্বরে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতামূলক র‍্যালিতে অংশ নেন এবং লিফলেট বিতারন করেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

এ সময় ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

র‍্যালিতে আরও অংশ নেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওসার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক জুলিয়া সুকায়না এবং সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখারসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

র‍্যালি শেষে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন