তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৫৩ মিনিট আগে, ০৪:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

‘শেখ হাসিনাকে ধরে আনা হবে, তাঁর জন্য অপেক্ষা করছে মৃত্যুদণ্ড’— তথ্য উপদেষ্টা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করা সংক্রান্ত খবরের কড়া প্রতিক্রিয়া জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সরকার তাঁকে নিজ উদ্যোগে ধরে নিয়ে আসতে চায় এবং দেশে তাঁর জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার ও বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফরের আলোচনার আগেই ভারতের কাছে এ বিষয়ে বার্তা পৌঁছানো হয়েছে। তিনি বলেন, “শেখ হাসিনা স্বেচ্ছায় আসবেন না, আমরা তাঁকে ধরে নিয়ে আসতে চাই। কারণ তিনি একজন সাজাপ্রাপ্ত, পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।”

শেখ হাসিনার বর্তমান আইনি অবস্থা ব্যাখ্যা করে তথ্য উপদেষ্টা স্পষ্ট জানান, আইনি প্রক্রিয়ায় তাঁর আর আপিল করার বা বিচার পুনর্বিবেচনার (রিভিউ) কোনো সুযোগ অবশিষ্ট নেই।

ডা. জাহেদ উর রহমান বলেন, “টেকনিক্যালি বিষয়টি এখন একদম স্পষ্ট—তিনি দেশে আসবেন বা তাঁকে আনা হবে, এবং তাঁর জন্য সাজা বা মৃত্যুদণ্ডই অপেক্ষা করছে। আমরা আইনি কাঠামোর মধ্য দিয়েই তাঁকে দেশে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।”

 

মন্তব্য করুন