প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
হবিগঞ্জে হামলায় চোখ হারানো ছাত্রনেতা আলিফ চৌধুরীর প্রতি সংহতি জানাতে ব্যতিক্রমী পন্থা বেছে নিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (৩ আগস্ট) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে—জনতার ১ দফা’ শীর্ষক এক আলোচনা সভায় চোখে ব্যান্ডেজ বেঁধে বক্তব্য দেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য তার নাম ঘোষণা করা হলে তিনি সঙ্গে সঙ্গে মঞ্চে না এসে পর্দার আড়ালে চলে যান। মিনিটখানেক পর যখন তিনি বক্তব্য দিতে আসেন, তখন দেখা যায় তার চোখে বাঁধা রয়েছে ব্যান্ডেজ।
এই প্রতীকী প্রতিবাদের নেপথ্যে রয়েছে হবিগঞ্জের একটি ঘটনা। সেখানে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরী গুরুতর আহত হন এবং একটি চোখের দৃষ্টিশক্তি হারান। এইচএসসি পরীক্ষার্থী আলিফ ওই হামলার সময় এনসিপির একটি কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন।
বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এখানে লেখা আছে, আলিফের চোখ ফিরিয়ে দিন, ফিরিয়ে দিতে পারবে? কোথা থেকে দিবে, নিজেরই তো চোখ নাই। চোখ থাকলে কী আলিফের সেই কান্নাটা দেখতো না। আলিফের চিকিৎসার ব্যবস্থা করতো না?’
মন্তব্য করুন