প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ১১:৪০ এ এম
অনলাইন সংস্করণ
‘বন্ধু চল, বলটা দে/ রাখবো হাত তোর কাঁধে/ গল্পেরা ওই ঘাসে/ তোর টিমে তোর পাশে’— -এর জনপ্রিয় গানের এই কথাগুলো আজও ফিরিয়ে নিয়ে যায় স্কুলের মাঠ, ক্লাসরুম আর শৈশবের সেই অমলিন স্মৃতিতে। প্রতিটি মানুষের জীবনেই একজন সত্যিকারের বন্ধুর প্রয়োজন— যার কাছে নির্দ্বিধায় বলা যায় মনের সব কথা, ভাগ করে নেওয়া যায় সুখ-দুঃখ, হাসি-কান্না। আজ সেই বন্ধুত্বকে উদযাপনের দিন— বিশ্ব বন্ধু দিবস।
আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস প্রতি বছর ৩০ জুলাই পালন করা হলেও বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে আগস্ট মাসের প্রথম রবিবার বন্ধু দিবস হিসেবে পালিত হয়। সেই হিসেবে এ বছর ২ আগস্ট পালিত হচ্ছে বন্ধু দিবস।
এই দিনে বন্ধুরা একে অপরকে শুভেচ্ছা জানান, উপহার বা ফ্রেন্ডশিপ ব্যান্ড বিনিময় করেন, একসঙ্গে সময় কাটান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণ করেন। ব্যস্ততার মাঝেও একটি শুভেচ্ছা বার্তা বা একটি ফোনকল বন্ধুত্বকে আরও গভীর করে তোলে।
বন্ধুত্ব দিবস পালনের ইতিহাস শুরু হয় ১৯৩০ সালে। পরে নানা পরিবর্তনের মধ্য দিয়ে ২০১১ সালে -এর সময়ে ৩০ জুলাইকে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস হিসেবে স্বীকৃতি দেয়। তবে উপমহাদেশের কয়েকটি দেশে এখনো আগস্টের প্রথম রবিবার দিবসটি উদযাপনের প্রচলন রয়েছে।
ইতিহাস যাই হোক, বন্ধুত্বের মূল্য কখনোই সময় বা বয়সের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। বন্ধু হতে পারেন সহপাঠী, সহকর্মী, ভাই-বোন, এমনকি মা-বাবাও। প্রকৃত বন্ধু সেই, যে ‘আমি ভালো আছি’ কথার আড়ালে লুকিয়ে থাকা কষ্টও চোখের ভাষায় বুঝে নিতে পারে।
বিশ্ব বন্ধু দিবসে সকল বন্ধুর প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। বন্ধুত্ব হোক চিরসবুজ, অটুট ও আজীবনের।
মন্তব্য করুন