তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৫:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডাকল জামায়াতে ইসলামী

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় সূত্রে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। এতে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দও।

কী বিষয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে, তা বার্তায় সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।

মন্তব্য করুন