তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ১০:৪০ এ এম

অনলাইন সংস্করণ

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে ১৩৩৫ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের শেষ সময় ১২ জুলাই

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে রাষ্ট্রায়ত্ত ৬টি ব্যাংকে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ‘অফিসার (ক্যাশ)’ পদে মোট ১,৩৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী ১২ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

  • রূপালী ব্যাংক পিএলসি: ৭৭২টি

  • অগ্রণী ব্যাংক পিএলসি: ৪০০টি

  • বাংলাদেশ কৃষি ব্যাংক: ১২৭টি

  • বেসিক ব্যাংক পিএলসি: ২৩টি

  • বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি: ১১টি

  • প্রবাসীকল্যাণ ব্যাংক: ২টি

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

  • ফলাফলের শর্ত: এসএসসি বা তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহের ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা সমমান (জিপিএ ৩.০০ বা তার বেশি অথবা সিজিপিএ ৩.০০ বা তার বেশি) থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

  • বয়সসীমা: ১ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীদের সর্বনিম্ন বয়স ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

  • বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ১৬,০০০-৩৮,৬৪০ টাকা এবং তৎসহ নিয়মানুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।

  • আবেদনের শেষ তারিখ: ১২ জুলাই ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

  • আবেদন ফি: অফেরতযোগ্য ২০০ টাকা। ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘রকেট’ (Rocket)-এর মাধ্যমে এই ফি প্রদান করতে হবে।

  • ফি প্রদান ও পেমেন্ট ভেরিফিকেশন: ১৪ জুলাই ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল নিয়োগ ওয়েবসাইটের (https://erecruitment.bb.org.bd) মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। পূর্বে নিবন্ধিত প্রার্থীরা বিদ্যমান সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন এবং নতুন প্রার্থীদের প্রথমে নিবন্ধন সম্পন্ন করতে হবে।বিশেষ সতর্কবার্তা: ফি প্রদানের পর প্রাপ্ত Transaction ID (TxnID) ব্যবহার করে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই ‘Payment Verify’ সম্পন্ন করতে হবে। ভেরিফাই শেষে প্রাপ্ত ‘Tracking Page’ নিজের কাছে আবেদন দাখিলের প্রমাণস্বরূপ সংরক্ষণ করতে হবে, অন্যথায় আবেদনটি অসম্পূর্ণ থেকে যাবে। শেষ সময়ের সার্ভার জটিলতা এড়াতে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি–সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ই-মেইল: info.bscs@org.bd।

 

 

মন্তব্য করুন