বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২ মে, ২০২৬, ০৭:১৩ পিএম

অনলাইন সংস্করণ

শুটিংয়ে ঘণ্টার পর ঘণ্টা না খেয়ে সাদিয়ার কাছে ছুটে এসে বলেছিলেন, 'ক্ষুধা লাগছে'

ছবি: সংগৃহীত

গত বছর মুক্তি পাওয়া আলোচিত ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’-র শুটিংয়ের ফাঁকে একটি মজার ঘটনা ঘটেছিল। টানা দৃশ্যধারণের ব্যস্ততায় দীর্ঘ সময় খেতে না পারায় খাবারের খোঁজে সহশিল্পী সাদিয়া আয়মানের কাছে ছুটে এসেছিলেন অভিনেতা মোশাররফ করিম। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই গল্প শুনিয়েছেন জনপ্রিয় এই টেলিভিশন অভিনেত্রী।

অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘বোহেমিয়ান ঘোড়া’তে মোশাররফ করিমের আটজন স্ত্রীর একজনের চরিত্রে অভিনয় করেছিলেন সাদিয়া আয়মান। সেই কাজের স্মৃতিচারণ করে তিনি জানান, চলচ্চিত্র ও নাটকের সেটে অধিকাংশ শিল্পীই প্রায়শই দীর্ঘ শুটিংয়ের ফাঁকে ভারী খাবারের বদলে হালকা নাস্তা সেরে কাজ চালিয়ে নেন। সেরকমই একদিনের ঘটনা তুলে ধরে সাদিয়া বলেন, ‘তো আমরা কেউই ওভাবে মানে যাই পাচ্ছি বিস্কুট বা কেক, কফি এভাবেই খেয়ে খেয়ে আমরা সিন করছি। তো একটা সময় মোশাররফ ভাই হয়তোবা অনেকক্ষণ না খাওয়া ছিল; না খাওয়া বলতে হয়তোবা সিনের মধ্যে ছিল তো, তো সে এসেই বলল যে, ‘আমাকে একটু কেক বা বিস্কুট দে ভাই, আমি তো রোজা রাখিনাই, ক্ষুধা লাগছে।’

এ প্রসঙ্গে নিজের ব্যক্তিগত জীবন ও মানসিকতার নানা দিক নিয়েও খোলামেলা কথা বলেন সাদিয়া। চারপাশের মানুষকে সাহায্য করার মানসিকতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি একজন মানবিক মানুষ, নিজেকে মানবিক মানুষ বলতেই পছন্দ করি। আমার মনে হয় আমি আমার আম্মুর মতো হয়েছি। আমার চেহারা আমার আম্মুর মতোই। যদি কেউ মনে করে যে আমার আম্মুকে কেউ কখনো দেখেনি, কেমন হবে দেখতে ধরেন আমারই একটু ওল্ডার ভার্সন আরকি।’

সাদিয়া আরও বলেন, ‘আমার মনে হয় যে আমি আগে অনেক অধৈর্যশীল ছিলাম, প্রচণ্ড অধৈর্যশীল ছিলাম, অনেক চঞ্চল ছিলাম, অনেক স্পিডে কথা বলতাম। এখন আস্তে আস্তে আমি অনেক নিজেকে পরিণত করছি। তো এটাই। আমার মনে হয় যে আমি মিডিয়াতে কাজ করার পর থেকে আমি আরও ধৈর্যশীল হয়েছি।’

সংবাদ মাধ্যম ও বিনোদন জগতে কাজ করার অভিজ্ঞতা কীভাবে একজন শিল্পীকে বদলে দেয়, সেই চিত্রই উঠে এসেছে সাদিয়ার এই কথোপকথনে।

মন্তব্য করুন