প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
চলতি মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে বলে ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফেব্রুয়ারির মতোই ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৩৪১ টাকা থাকবে।
সোমবার (২ মার্চ) বিইআরসি জানিয়েছে, সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ফেব্রুয়ারির মতোই মার্চ মাসেও এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। এর আগে ২৩ ফেব্রুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১,৩৪১ টাকায় নির্ধারণ করা হয়েছিল।
অন্যদিকে, ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম সামান্য কমিয়ে প্রতি লিটার ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মূসকও অন্তর্ভুক্ত। ফেব্রুয়ারিতে ২৩ ফেব্রুয়ারি শেষ সমন্বয়ের সময় অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬১ টাকা ৮৬ পয়সা ছিল, যা মার্চে ৩ পয়সা কমানো হলো।
মন্তব্য করুন