প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, প্রতিবেশী আরব দেশগুলো থেকে হামলা না আসলে তেহরান আর কোনো পাল্টা হামলা চালাবে না। পাশাপাশি তিনি পূর্বে প্রতিবেশী দেশগুলোতে চালানো হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার (৭ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পেজেশকিয়ান বলেন, “যেসব প্রতিবেশী দেশে ইরান হামলা চালিয়েছে, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। গতকাল (৬ মার্চ) অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আর কোনো হামলা চালানো হবে না এবং সেসব দেশ থেকে ইরানের ওপর আক্রমণ না হলে কোনো ক্ষেপণাস্ত্রও ছোড়া হবে না।”
তবে তিনি জোর দিয়ে বলেছেন, ইরান কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে না। তার ভাষ্য, “ইরানি জনগণের আত্মসমর্পণের স্বপ্ন যারা দেখছে, তাদের সেই ইচ্ছা কবরেই নিয়ে যেতে হবে।”
এর আগে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের ওপর বিমান হামলা চালায়। তেহরানে এ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা হামলা শুরু করে। এছাড়া ইরানের বিপ্লবী গার্ড বাহিনী মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে সামরিক অভিযান চালাচ্ছে।
মন্তব্য করুন