মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:০৯ পিএম

অনলাইন সংস্করণ

দিনাজপুরে দুই দিনে ২৩ মিলিমিটার বৃষ্টিপাত, দেখা মেলেনি সূর্যের

দিনাজপুরে টানা দুই দিন ধরে দেখা মিলছে না সূর্যের। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এবং থেমে থেমে বৃষ্টিপাত হওয়ায় জনজীবনে কিছুটা ভোগান্তি দেখা দিয়েছে। গত ২০ নভেম্বর থেকে ২২ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত জেলায় মোট ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

রোববার (২২ নভেম্বর) সকাল ১০ টায় দিনাজপুরে চূড়ান্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, ২০ নভেম্বর সকাল ৬টা থেকে ২১ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এরপর ২১ নভেম্বর সকাল ৬টা থেকে ২২ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত ১৫ মিলিমিটার এবং সকাল ১০টা পর্যন্ত আরও ৬ মিলিমিটার বৃষ্টিপাত পরিমাপ করা হয়েছে।

তিনি জানান, সব মিলিয়ে গত ২০ নভেম্বর থেকে ২২ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত জেলায় মোট ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, টানা দুই দিন সূর্যের দেখা না মেলায় দিনের বেলাতেও স্বাভাবিক উষ্ণতা অনুভূত হচ্ছে না। বৃষ্টিপাত ও মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলেও প্রভাব পড়েছে।

 

মন্তব্য করুন