নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ মিনিট আগে, ০৭:১৬ পিএম

অনলাইন সংস্করণ

বিসিকে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক আয়োজিত ০৫ (পাঁচ) দিনব্যাপী ‘শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চাঁপাইনবাবগঞ্জ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে জাতীয় অর্থনীতিতে CMSME সেক্টরের গুরুত্ব, শিল্পনীতি ২০২২ এবং CMSME খাতের উন্নয়নে বিসিক, বিটিআই (BTI) সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা ও অবদান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের অবদানের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাজিদুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক, বিসিক জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ। তিনি তাঁর বক্তব্যে বিসিকের বিভিন্ন কার্যক্রম, উদ্যোক্তা সৃষ্টি, শিল্প নিবন্ধন, আইআরসি, ইআরসি, শিল্পনগরীতে প্লট বরাদ্দ ও ব্যবস্থাপনা এবং ঋণ সহায়তা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মোহাঃ আব্দুর রহিম, সম্প্রসারণ কর্মকর্তা ও শিল্পনগরী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব), বিসিক জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ। তিনি প্রশিক্ষণ কোর্সের উদ্দেশ্য, গুরুত্ব এবং উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোসা: আফরোজা খাতুন, সম্প্রসারণ কর্মকর্তা, বিসিক জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।
প্রশিক্ষণের মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি, বিদ্যমান উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং দেশের শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন