মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:১৬ পিএম

অনলাইন সংস্করণ

ফুলবাড়ী-রংপুর সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

দিনাজপুরের ফুলবাড়ীতে অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় মাইদুল ইসলাম (৩৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার (২২ নভেম্বর) সকাল আনুমানিক ৮টা ১০ মিনিটে ফুলবাড়ী-রংপুর মহাসড়কের তেঁতুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইদুল ইসলাম লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার দক্ষিণ গোপাল রায় গ্রামের ইছাহাক আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে লালমনিরহাট থেকে মোটরসাইকেলযোগে আসছিলেন মাইদুল ইসলাম। পথে ফুলবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তেঁতুলিয়া গ্রামে সুমনের করাতকলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

মন্তব্য করুন