প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৯:১৫ এ এম
অনলাইন সংস্করণ
গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর২০২৬ইং) সন্ধ্যার দিকে গাইবান্ধা জেলা শহরে তার ভাইয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
তবে ঠিক কী অভিযোগে কিংবা কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে,সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার। তিনি জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিককে তার ভাইয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
মন্তব্য করুন