বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:০০ পিএম

অনলাইন সংস্করণ

ইউটিউবে দুই দিনে এক কোটি ভিউ ছাড়াল অপূর্ব-নীহার নাটক

ইউটিউবে প্রকাশের মাত্র দুই দিনের মধ্যে এক কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা অভিনীত নাটক ‘ভালো আছো তো?’। অল্প সময়ে বিপুল দর্শকপ্রিয়তা পাওয়ায় নাটকটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে।

নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও নীহা। এর আগে ‘মন দুয়ারি’ ও ‘মায়াপাখি’ নাটকেও একসঙ্গে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন এই জুটি।

প্রকাশের পর থেকেই নাটকটি নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। ইউটিউবে দর্শকদের মন্তব্যেও মিলছে ইতিবাচক প্রতিক্রিয়া। গল্পের শুরুতেই চমক, ঘটনার ধীরে ধীরে গভীরতা পাওয়া, স্বাভাবিক সংলাপ এবং আবেগনির্ভর উপস্থাপন নাটকটিকে দর্শকের কাছে আকর্ষণীয় করে তুলেছে।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা জাকারিয়া সৌখিন জানিয়েছেন, নিজের পছন্দ ও ভাবনার সঙ্গে মিল রেখে কাজ করতে পারা এবং সেই কাজের স্বীকৃতি পাওয়া তার কাছে আনন্দের। এই অর্জনকে নিজের একার নয়, বরং প্রযোজক, অভিনয়শিল্পী, দর্শক ও পুরো দলের সম্মিলিত সাফল্য হিসেবে দেখছেন তিনি।

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পুর মতে, দর্শকের চাহিদা বিবেচনায় রেখে মানসম্মত ও রুচিশীল কাজ তৈরির চেষ্টা করে সিএমভি। ‘ভালো আছো তো?’ নাটকের সাফল্য ভবিষ্যতের কাজের জন্যও অনুপ্রেরণা জোগাবে।

 

মন্তব্য করুন