বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০১:৩০ পিএম

অনলাইন সংস্করণ

সত্যিই কি বিয়ের পিঁড়িতে বসেছেন হার্দিক পান্ডিয়া ও মাহিকা শর্মা

ছবি: সংগৃহিত

ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও মডেল মাহিকা শর্মা আবারও শোবিজের আলোচনায় এসেছে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর। নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের বড় বিজয়ের রাতে, হার্দিক মাহিকাকে একাধিকবার ‘স্ত্রী’ সম্বোধন করেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, রোববার (৮ মার্চ) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে স্ক্রিনে প্রদর্শিত হয়েছিল এই জুটির ভারত বিজয়ের উদ্‌যাপন। নেটদুনিয়ায় ওই ছবিগুলো ভাইরাল হয়ে গেছে এবং ভক্তদের মধ্যে জল্পনা তৈরি হয়েছে—“এই জুটি বিয়ে করেছেন নাকি বিয়ে করার পরিকল্পনা করছেন।”

হার্দিক-মাহিকার সম্পর্কের খবর ২০২৫ সালে প্রকাশ্যে আসে, যখন হার্দিক নাতাশা স্তাঙ্কোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর মাহিকাকে নিয়ে একাধিক অনুষ্ঠানে উপস্থিত হন। হার্দিক একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, জীবনের কঠিন সময় পেরিয়ে ভালো সময়ের মুখ দেখার পেছনে মাহিকার অবদান সবচেয়ে বড়। মাহিকার উপস্থিতিই তার জীবনে একমাত্র বড় স্বস্তি।

মাহিকা শর্মা শুধুমাত্র মডেলিং দুনিয়ায় পরিচিত নন; তিনি মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট অর্জন করেছেন, একজন পেশাদার যোগপ্রশিক্ষক, এবং অর্থনীতিতে স্নাতক। এছাড়া তিনি মনস্তত্ত্ব নিয়েও পড়াশোনা করেছেন।

এই জুটি এখন নতুন করে নেটমাধ্যমে ট্রেন্ডিং বিষয় হয়ে উঠেছে, যেখানে ভক্তরা তাদের প্রেম ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে নানা আলোচনা করছেন।

মন্তব্য করুন