প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশে বিগত রাজনৈতিক আমলে গুম, খুন ও নিপিরণের শিকার হওয়া পরিবারগুলোর চলমান সংগ্রাম নিয়ে এবার নির্মাণ করা হয়েছে চলচ্চিত্র ‘মায়ের ডাক’।
রোববার (৮ মার্চ) দুপুরে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আয়োজিত সিনেমাটির মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যেগে ২০২৫-২০২৬ অর্থবছরে অনুদানপ্রাপ্ত এই চলচ্চিত্রটি নির্মাণ করছেন পরিচালক লাবিব নাজমুছ ছাকিব।
‘মায়ের ডাক’ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘গুম হওয়া পরিবারের নারীদের সংগ্রাম, সংকট এবং যাপিত জীবন এই চলচ্চিত্রের মূল বিষয়বস্তু। যেটা দুটি মোডে তুলে ধরা হবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মায়ের ডাক’ নামে চলচ্চিত্র নির্মিত হচ্ছে, এটা ভালো দিক। এখানে গুমের সত্যিকার ইতিহাসটা উঠে আসুক।’
গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ‘আমি নিজেও গুম ছিলাম। তথ্য মন্ত্রণালয় গুম নিয়ে চলচ্চিত্রে অনুদান করছে, এটা ভালো দিক।’
‘মায়ের ডাক’ সংগঠনের আহবায়ক সানজিদা ইসলাম তুলির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম, হুম্মাম কাদের চৌধুরী এমপি, আনিসুর রহমান খোকন তালুকদার এমপি এবং তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন দফতরের প্রধান, গুম হওয়া পরিবারের সদস্য, বিভিন্ন পেশাজীবী ও চলচ্চিত্র ব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন