প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
(মো: আব্দুল বারেক উপজেলা প্রতিনিধি)
অদ্য ০৮/০৩/২০২৬ খ্রিঃ তারিখ পুলিশ সুপারের কার্যালয়, লালমনিরহাট-এর সম্মেলন কক্ষে অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয় এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলায় জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা, জ্বালানি তেলের স্থাপনাসমূহের নিরাপত্তা জোরদার ও অবৈধ ক্রয়-বিক্রয় প্রতিরোধ রোধে পেট্রোল পাম্প মালিক, সরবরাহকারী, ব্যবসায়ী ও জেলা পুলিশের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে সৃষ্ট সাময়িক অস্থিরতা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে লালমনিরহাট জেলার পেট্রোল পাম্প গুলোতে জ্বালানি তেলের বর্তমান মজুদ, সরবরাহ ও জ্বালানি তেল বিক্রয়ে সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
সভায় পুলিশ সুপার মহোদয় বলেন, জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে ও পাচার রোধে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ যথাযথভাবে পালনের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান এবং পেট্রোল পাম্প গুলোতে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতে আশ্বস্ত করে অবৈধ মজুদদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি করেন।
উক্ত মতবিনিময় সভায় জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম-বার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট, জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লালমনিরহাট-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিশিষ্ট ব্যবসায়ীগণ, পেট্রোল পাম্প মালিকগণ, ম্যানেজারগণ ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন