প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্য ধারণ করা হয়েছে বিজয় দশমীর বিসর্জনের পটভূমিতে। ঢাকের শব্দ, রঙের খেলা আর বিশাল শোভাযাত্রার আবহ তৈরি করতে সেটে শত শত জুনিয়র শিল্পী অংশ নেন। এই উৎসবমুখর ভিড়ের মধ্যেই চলে শাহরুখ ও সুহানার হাই-ভোল্টেজ লড়াই।
ওটিটি প্ল্যাটফর্মে ‘দ্য আর্চিজ’-এর মাধ্যমে ডেবিউ করলেও, বাবার হাত ধরে বড় পর্দায় সুহানা খানের অভিষেক হচ্ছে এই ‘কিং’ সিনেমার মাধ্যমেই। জানা গেছে, সুহানা নিজের চরিত্রের জন্য বেশ কিছু চ্যালেঞ্জিং স্টান্ট দৃশ্যে নিজেই অভিনয় করেছেন, যা দর্শকদের চমকে দেবে।
পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই সিনেমায় শুধু শাহরুখ-সুহানাই নন, থাকছেন একঝাঁক বড় তারকা। তালিকায় রয়েছেন:
রানি মুখার্জি ও দীপিকা পাড়ুকোন
অভিষেক বচ্চন ও আরশাদ ওয়ার্সি
‘পাঠান’ খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ নিশ্চিত করেছেন যে, সিনেমাটি ২০২৬ সালের বড়দিন (ক্রিসমাস) উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অ্যাকশন আর ইমোশনের মিশেলে এই ছবি শাহরুখের ক্যারিয়ারে আরও একটি ব্লকবাস্টার যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন