জাহাঙ্গীর আলম গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ মে, ২০২৬, ০৬:৪৫ পিএম

অনলাইন সংস্করণ

গোবিন্দগঞ্জে জমির সীমানা নির্ধারন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারন সম্পাদক সহ আহত-১০

ছবি: তরুণ কণ্ঠ |

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই হাট বন্দর এলাকায় একটি জমির সীমানা নির্ধারনকে কেন্দ্র করে আব্দুল মজিদ 

গং ও শাহা আলম গংদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, ১টি হিরো মোটর সাইকেলে অগ্নিসংযোগ, ১টি মোটরসাইকেল ভাংচুর সংঘর্ষের ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছে। এ খবর পেয়ে,গাইবান্ধা জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার রশীদুল বারী, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক  বিপুল সংখ্যক পুলিশ নিয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

স্থানীয়রা জানায়, ১২/০৫/২০২৬ মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার নাকাই হাট বন্দরে নাকাই ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ও তার ভাই আব্দুল মজিদ গং দের একটি জমির পাশে শাহালম গংদের একটি জমির সীমানা নির্ধারনের জন্য স্থানীয় সার্ভেয়ার জমি মাপামাপি করার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এ সংঘর্ষের সময় দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ,একটি হিরো মোটরসাইকেলে অগ্নিসংযোগ, একটি বাজাজ ডিসকাভার ভাংচুরের ঘটনা ঘটে। এ সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি সায়েম,সাধারন সম্পাদক আব্দুল মালেক প্রধান ,আব্দুল মজিদ প্রধান ,মানিক প্রধান,মেহেদুল প্রধানসহ উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়। এ সংঘর্ষের খবর পেয়ে,প্রথমে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হকের নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার এস,আই শিবলী কায়েস মীরসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হলে ২ঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে। 

এ খবর পেয়ে গাইবান্ধা জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার রশীদুল বারী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনার পর থেকেই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সন্ধা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ  মোতায়েন দেখা যায়।

মন্তব্য করুন