তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৫২ মিনিট আগে, ০৬:২২ পিএম

অনলাইন সংস্করণ

গুলিস্তানে পুলিশের অভিযান, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে সন্দেহভাজন ৩০-৪০ জনকে থানায় নিয়ে গেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তাদের আটক করে পল্টন থানা পুলিশ। পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পরিচয় ও সংশ্লিষ্টতার তথ্য যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) ও মুখপাত্র মো. আকতার হোসেন গণমাধ্যমকে বলেন, জাসদ কার্যালয়ে মিছিল ও স্লোগান হচ্ছিল। সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যায়। এরপর পল্টন থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন ৩০-৪০ জনকে থানায় নিয়ে আসে।

তিনি জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির মুখপাত্র আরও জানান, ঘটনাস্থলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন