প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হালডোবা এলাকায় বিএনপির উন্নয়নমূলক কর্মকাণ্ড ও পরিকল্পনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল আবেদীন রিজভী।
আলোচনা সভার আগে এমপি রফিকুল ইসলাম বাচ্চুর নির্দেশনায় রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের অধীনস্থ আরপি গেট বাজার এলাকায় তেল গ্যাস বিদুৎ সংকট নিরসনের জন্য বিএনপি সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্মেলিত লিফলেট বিতরণ করেন জয়নাল আবেদীন রিজভী। এ সময় তিনি নেতা-কর্মীদের নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে এই লিফলেট বিতরণ করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট হোসেন, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন মাস্টার, সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবু সাইম মোল্লা এবং সদর উপজেলা বিএনপির সাবেক সহ-ছাত্রবিষয়ক সম্পাদক আসিফ সরকার।
এ ছাড়া উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মাসুদ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন, সদর উপজেলা জাসাসের সদস্যসচিব জাহাঙ্গীর আলম, সদর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক সেলিম ভূঁইয়া, গাজীপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামাদ খন্দকার, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল মণ্ডল, ভাওয়ালগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আলামিন আকন্দ, মোশারফ হোসেন, জসীম উদ্দীন, আলম সরকার, আমজাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা, এলাকার উন্নয়ন এবং জনগণের প্রত্যাশা নিয়ে আলোচনা করা হয়।
মন্তব্য করুন