গজারিয়া  প্রতিনিধি

প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ১০:৩৭ এ এম

অনলাইন সংস্করণ

গজারিয়ায় যুবদলের নেতৃত্বে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল।

মুন্সীগঞ্জের গজারিয়ায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদলের সা:সম্পাদক মোজাম্মেল হক মুন্না'র নেতৃত্বে হাজারো যুবদল নেতাকর্মী।

শুক্রবার(২৫ সেপ্টেম্বর)বিকাল ৫ ঘটিকায় উপজেলার ভবেরচর থানা গেট থেকে বিক্ষোভ মিছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।পরে উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার এর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল মেম্বার,মাসুম আহম্মেদ, রেজাউল করিম তারেক,শাহীন খান,যুবদল নেতা শাহআলী,শহিদুল ইসলাম,মুস্তাকিম,উপজেলা ছাত্রদলের আহবায়ক মো:মিজানুর রহমান মিজান প্রমুখ। 

সমাবেশে মোজাম্মেল হক মুন্না বলেন আওয়ামী লীগের রাষ্ট্র বিরোধী অপ তৎপরতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে,যে কোন মূল্যে তাদের অপ তৎপরতা রুখে দিতে হবে। ####

মন্তব্য করুন