প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ওবাইদুল আজিম রিংকু (৪৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি রাজশাহীর একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারানো ইটভাটা ব্যবসায়ী ওবাইদুল আজিম রিংকুর স্ত্রী ও দুই সন্তানও ডেঙ্গু জ্বরে আক্রান্ত এবং তার স্ত্রীর অবস্থা এখনও আশঙ্কাজনক।
এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জানুয়ারি থেকে আজ পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যু হলো।
এরমধ্যে আড়াইশ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে দুই জন এবং অন্যরা রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। সম্প্রতি ডেঙ্গু আক্রান্ত হয়ে একাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনায় জেলায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
হাসপাতালের তথ্যমতে, আজ মঙ্গলবার পর্যন্ত জেলা হাসপাতালে ৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৮৩১ জন এবং বহির্বিভাগে ডেঙ্গু শনাক্ত হয়েছে একহাজার ৪৫৭ জনের।
মন্তব্য করুন