প্রকাশিত: ২৯ মিনিট আগে, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশের অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। এমনকি দেশে সোনার গহনা পরে চলাফেরাও নিরাপদ মনে করেন না বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তানজিন তিশা।
তিশা বলেন, বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করেন না তিনি। নানা পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা এমন অনেক সমস্যার মুখোমুখি হন, যেগুলো তাদের প্রাপ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
অভিনেত্রীর ভাষ্য, অনেক ক্ষেত্রে মানুষ বিভিন্ন ঝামেলায় পড়েন এবং সেসব বিষয় অন্যায় মনে হয়। একই সঙ্গে ন্যায়বিচার না পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
নারীদের নিরাপত্তার বিষয়ে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিশা বলেন, ‘আমাদের মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। যে কোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরও বাড়ানো দরকার।’
বাংলাদেশে সোনার গহনা পরে চলাফেরাকেও নিরাপদ মনে করেন না বলে জানান তানজিন তিশা। তাঁর মন্তব্যে দেশের বিভিন্ন স্থানে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি উঠে আসে।
দীর্ঘদিন ছোটপর্দায় অভিনয়ের পর এবার বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তানজিন তিশার। শাকিব খানের বিপরীতে অভিনয় করা তাঁর সিনেমা ‘সোলজার’ মুক্তির অপেক্ষায় রয়েছে।
মন্তব্য করুন