তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:৪৭ পিএম

অনলাইন সংস্করণ

'সম্মানি ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা ২০২৬' জারি; রাজনৈতিক দলের সদস্য হলে বাতিল হবে ভাতা

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য সেবকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে বিশেষ মাসিক সম্মানি ও উৎসব ভাতার ব্যবস্থা করেছে সরকার। তবে নির্ধারিত ৯টি শর্ত বা কারণে এই সম্মানি সুবিধা বাতিল হতে পারে।

সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয় ‘মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য সম্মানি ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা ২০২৬’ শীর্ষক একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই সুবিধার কথা নিশ্চিত করে।

নীতিমালা অনুযায়ী, সম্মানি পাওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং উপজেলা কমিটি কর্তৃক নির্বাচিত নির্দিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানে বৈধ নিয়োগপত্রসহ কর্মরত থাকতে হবে। দেশের আর্থসামাজিক উন্নয়ন, ধর্মীয়-নৈতিক শিক্ষার প্রসার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় কর্মরত সেবকদের অবদানের স্বীকৃতি হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত ৯টি পরিস্থিতি বা কারণ তৈরি হলে সংশ্লিষ্ট ব্যক্তির সম্মানি বাতিল বলে গণ্য হবে:

১. নৈতিক স্খলন বা ফৌজদারি অপরাধে দণ্ডিত হলে।

২. সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হলে বা স্বেচ্ছায় পদত্যাগ করলে।

৩. আবেদনের সময় বা পরবর্তীতে কোনো তথ্য জালিয়াতি প্রমাণিত হলে।

৪. রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত বা জড়িত থাকলে।

৫. সম্মানিভোগী ব্যক্তির মৃত্যু ঘটলে।

৬. সংশ্লিষ্ট উপাসনালয়ে প্রকৃতপক্ষে কর্মরত না থাকা সত্ত্বেও নির্বাচিত হলে।

৭. অন্য কোনো সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, ট্রাস্ট বা বিদেশি প্রকল্প থেকে নিয়মিত বেতন-ভাতা গ্রহণ করলে।

৮. সমাজবিরোধী বা কোনো অপরাধমূলক কার্যক্রমে সম্পৃক্ততা প্রমাণিত হলে।

৯. কোনো রাজনৈতিক দলের প্রত্যক্ষ সদস্য হলে বা রাজনৈতিক দলে যুক্ত থাকলে।

 

মন্তব্য করুন