প্রকাশিত: ৫০ মিনিট আগে, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এ সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধানরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আন্তরিক অভিনন্দন জানান। এ সময় তারা নিজ নিজ বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির প্রয়োজনীয় দিক-নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
জবাবে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর পেশাগত কার্যক্রমে গভীর সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক ও সর্বাধুনিক বহুমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে। একই সঙ্গে নিজ দায়িত্ব পালনকালে বাহিনীর সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও সার্বিক উন্নয়নে সরকারের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
মন্তব্য করুন