প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
‘মাল্টি-ডাইমেনশনাল স্যাটিসফ্যাকশন, মাস্টার্স চয়েস’ থিমকে সামনে রেখে বাজারে আসা এই ফোনটিতে পারফরম্যান্স, ফটোগ্রাফি, ডিজাইন ও ব্যাটারির ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।
ফোনটির দ্রুতগতির পারফরম্যান্স নিশ্চিত করতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি চিপসেট। দীর্ঘদিন ফোনের পারফরম্যান্স গতিশীল ও স্মুথ রাখতে এতে রয়েছে ইনফিনিক্সের ‘৭২-মান্থ ফ্লুয়েন্সি’ প্রযুক্তি। সেই সঙ্গে রয়েছে ৬.৭৬ ইঞ্চির এফএইচডি প্লাস ডিসপ্লে, যার ১৪৪ হার্টজ রিফ্রেশরেট গেমিং ও ভিজ্যুয়াল ব্যবহারে চমৎকার অভিজ্ঞতা প্রদান করবে।
ক্যামেরা বিভাগে ডিভাইসটিতে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ সেন্সরের অটো-ফোকাস ক্যামেরা এবং সেলফির জন্য ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। পর্যাপ্ত আলো নিয়ে নিখুঁত ছবি তোলার পাশাপাশি এতে এআই র (AI RAW) ও লাইভ ফটো ফিচার রয়েছে।
ফোনটির ডিজাইনে বড় চমক এনেছে ইনফিনিক্স। ডাইনামিক শাইন ডিজাইনের ছয়টি রঙের ভ্যারিয়েন্ট আলো, তাপমাত্রা বা দেখার অ্যাঙ্গেল পরিবর্তনের সঙ্গে লুকে ভিন্নতা আনে। বিশেষ করে ‘থার্মো অরেঞ্জ’ সংস্করণটি তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে রঙ বদলায় এবং ‘মির্যাজ গ্রিন’ ভ্যারিয়েন্টটি ইউভি (UV) লাইটে অনন্য টেক্সচার ফুটিয়ে তোলে। এছাড়া ‘ডেপথ রিং হোয়াইট’ মডেলে থ্রিডি ভিজ্যুয়াল ইফেক্ট এবং ‘অ্যাক্টিভ-ম্যাট্রিক্স কিউব’ মডেলে ইন্টারেক্টিভ ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে।
ডিভাইসটিতে আইপি৬৮ (IP68) ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্সের পাশাপাশি এসজিএস ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স ফিচার দেওয়া হয়েছে, ফলে দেড় মিটার উচ্চতা থেকে পড়লেও ফোনটি সুরক্ষিত থাকবে। ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাসহ ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি মিলবে সারাদিনের নিরবচ্ছিন্ন ব্যাকআপে। টানা ব্যবহারে ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে ও ব্যাটারির সুরক্ষায় এতে যুক্ত করা হয়েছে বাইপাস চার্জিং সুবিধা।
স্মার্টফোনের কাজ সহজ করতে এতে যুক্ত করা হয়েছে বেশ কিছু এআই সুবিধা। ফ্ল্যাশমেমো ও মাইন্ডহাবের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করে পরবর্তীতে এআই সার্চ দিয়ে তা দ্রুত খুঁজে বের করা সম্ভব। এছাড়া রয়েছে এআই স্ক্যান টু সলভ, ফোলাক্স মিউজিক রিকগনিশন, এআই লাইফ অ্যাসিস্ট্যান্ট ও এআই থিম জেনারেটরের মতো আধুনিক প্রযুক্তি। এসব ফিচারে সহজে প্রবেশের জন্য ফোনে দেওয়া হয়েছে একটি ডেডিকেটেড ‘ওয়ান-ট্যাপ বাটন’।
৮ জিবি র্যাম (সঙ্গে ৮ জিবি ভার্চুয়াল র্যাম) এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে ফোনটি পাওয়া যাচ্ছে। বাংলাদেশে ফোনটির অফিশিয়াল দাম নির্ধারণ করা হয়েছে ৩৬,৯৯৯ টাকা।
মন্তব্য করুন