প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ
অত্যন্ত দুঃখ ও শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে, উত্তর যাত্রাবাড়ীর বিবির বাগিচার স্থায়ী বাসিন্দা কাজী আবুল কালাম আজাদ গত ১৪ জুন ২০২৬ তারিখে সুইজারল্যান্ডের স্থানীয় সময় সকাল ৬টা ৫০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
মরহুম কাজী আবুল কালাম আজাদ ছিলেন মরহুম কাজী নুরুল হুদা ও সৈয়দ আক্তার বানু দম্পতির সুযোগ্য সন্তান। তাঁর স্থায়ী ঠিকানা ৭৬/১/পি/১, উত্তর যাত্রাবাড়ী, বিবির বাগিচা, ঢাকা-১২০৪।
মৃত্যুকালে তিনি স্ত্রী কাজী উম্মে আকলিমা, দুই পুত্র কাজী আরিয়ান আজাদ ও কাজী আবরিক আজাদসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
ইসলামী শরিয়াহ মোতাবেক সুইজারল্যান্ডের লুজার্ন (Luzern) শহরের একটি কবরস্থানে মরহুমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
দৈনিক তরুণ কণ্ঠ পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন।
মন্তব্য করুন