স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ১২:১৯ পিএম

অনলাইন সংস্করণ

জমকালো আয়োজনে কেক কেটে খাদিজার ৫ম জন্মদিন পালন

ছবি: তরুণ কণ্ঠ

দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ ইকবাল মাহমুদ ও মোসাঃ কামরুন্নাহার বেগমের কনিষ্ঠ কন্যা মোসাম্মৎ খাদিজাতুল কোবরা (খাদিজা)-র ৫ম শুভ জন্মদিন অত্যন্ত জমকালো এবং আনন্দঘন আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে। রাজধানীর মিরপুরস্থিত রেস্টুরেন্ট ‘হাওয়া রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার’-এ এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত এই জন্মদিনের অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল কেক কাটার পর্ব। শিশু খাদিজা তার পিতা মোঃ ইকবাল মাহমুদ ও মাতা মোসাঃ কামরুন্নাহার বেগমের সাথে অত্যন্ত আনন্দচিত্তে একটি দৃষ্টিনন্দন কেক কাটে। অনুষ্ঠানের শুরু থেকেই অতিথিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো পার্টি সেন্টার। হাওয়া রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারকে অত্যন্ত মনোরমভাবে সাজানো হয়েছিল, যা জন্মদিনের উৎসবমুখর পরিবেশকে আরও বাড়িয়ে তোলে।

খাদিজার এই ৫ম শুভ জন্মদিনের অনুষ্ঠানে শুভেচ্ছা ও শুভকামনা জানাতে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদের মধ্যে অন্যতম ছিলেন দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সম্মানিত মালিক, স্বনামধন্য ব্যবসায়ী, প্রভাবশালী রাজনীতিবিদ, সাংবাদিক এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। তাদের উজ্জ্বল উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি একটি অনন্য রূপ ধারণ করে এবং সকলেই শিশু খাদিজাকে দোয়া ও উপহার দিয়ে আশীর্বাদ জানান।

জমকালো এই জন্মদিনের আয়োজনে ছিল বৈচিত্র্যময় সব আয়োজন। অতিথিদের জন্য সুস্বাদু খাবারের পাশাপাশি শিশুদের জন্য ছিল বিনোদনের নানা ব্যবস্থা, যা শিশুদের মাঝে ব্যাপক আনন্দের সঞ্চার করে।  মোঃ ইকবাল মাহমুদ এবং মোসাঃ কামরুন্নাহার বেগম আগত সকল অতিথিদের ধন্যবাদ জানান এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সকলের দোয়া ও ভালোবাসায় কন্যা খাদিজার সুস্থ ও সুন্দর জীবন কামনা করেন। খাদিজার এই ৫ম জন্মদিনের জমকালো আয়োজন সকলের মনে দীর্ঘদিন স্মৃতি হয়ে থাকবে বলে আশা করা যায়।

মন্তব্য করুন