প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:৪৯ এ এম
অনলাইন সংস্করণ
২৮ অক্টোবরের লগি-বৈঠার ঘটনায় সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ২৮/১০/২০২৬ইং তারিখে গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি উপজেলা জামায়াতের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ইউনিট সদস্য, গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর, বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ #ডাক্তার_আব্দুর_রহিম_সরকার।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুন্নবী প্রধান, উপজেলা নায়েবে আমীর আব্দুল বারি, উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, সহকারী সেক্রেটারি মাওলানা মশিউর রহমান মন্ডলসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল থেকে ২৮ অক্টোবরের ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানানো হয়।
মন্তব্য করুন