তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:৩৩ পিএম

অনলাইন সংস্করণ

রূপপুরের চুল্লিতে ইউরেনিয়াম, বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুতের দেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: সংগৃহীত

ঐতিহাসিক এক মুহূর্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে সফলভাবে ইউরেনিয়াম জ্বালানি বসানো হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম স্থানে নাম লেখাল।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে প্রকল্প এলাকায় জ্বালানি লোডিংয়ের আনুষ্ঠানিকতা উদযাপিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের এই নবযাত্রায় শুভ কামনা জানান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি। রুশ নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিখাচ্বভও ভবিষ্যতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটি চূড়ান্ত ধাপ। এরপর ধাপে ধাপে পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে এবং আগামী আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।

দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প হিসেবে পরিচিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করছে পরমাণু শক্তি কমিশন। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট প্রকল্পটির আওতায় প্রতিটি ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করছে।

মন্তব্য করুন