তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১৫ ঘন্টা আগে, ১০:৫৭ এ এম

অনলাইন সংস্করণ

নারী অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সভ্য রাষ্ট্র গঠন সম্ভব নয় : ইউসুফ সেলিম

ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম বলেন, নারীদের ন্যায্য অধিকার সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সভ্য ও মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়।

রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

ভাসানী নারী মুক্তি পার্টির সদস্য সচিব শাহানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম।

এ সময় ডক্টর সেলিম বলেন, একটি সভ্য ও মানবিক সমাজ গঠনে নারীর অবদান অপরিসীম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখনো সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা বৈষম্য, সহিংসতা ও নির্যাতনের শিকার হচ্ছেন।

তিনি আরও বলেন, নারীর প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও রাজনৈতিক অংশগ্রহণে সমান সুযোগ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি।

সভায় আরও বক্তব্য রাখেন, ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য বাবুল বিশ্বাস, বিলকিস খন্দকার, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক রিফাত সুলতানা এবং গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন