প্রকাশিত: ৫৩ মিনিট আগে, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫২ জনে। একই সময়ে নতুন করে ৯৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৯৮৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
শনিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা যাওয়া ১ হাজার ২৫২ জনের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের। বাকি ১ হাজার ১৪৭ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
এদিকে, গত একদিনে নতুন করে ৯৮৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৬৬০ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশে মোট ২৩ হাজার ৮৬৭ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ২ লাখ ৩ হাজার ৫২৮ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৫ হাজার ৮৮ জন।
মন্তব্য করুন